যুবলীগের হামলা

আহত আরেক ভাই হাসপাতালে মারা গেছে

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ০২:৫৩

নরসিংদীর শিবপুরে যুবলীগ নেতার হামলায় আহত জালাল উদ্দিন (২৮) নামের আরেকজন মারা গেছেন। মঙ্গলবার বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও পূর্বপাড়া গ্রামে যুবলীগ নেতা আক্তারুজ্জামান ওরফে কাজলের নেতৃত্বে হামলায় জালাল উদ্দিনের ছোট ভাই খোরশেদ আলম (২২) নিহত হন।