শার্শায় ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৭:১৬
 
 
 
যশোরের শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। বর্তমানে অসুস্থ মেয়েটি নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।
পুলিশ জানিয়েছে— মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নাভারন বাজার থেকে এক যুবক  তার বোনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কুচেমোড়া এলাকায় পৌঁছালে ৫-৬ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে বোনকে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। বুধবার ভোরের দিকে  গ্রামের লোকজন তাদের উদ্ধার করে এবং মেয়েটিকে বাঁগআঁঁচড়া সাতমাইলের জোহরা ক্লিনিকে ভর্তি করে ।
ক্লিনিকের চিকিত্সক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান— ভিকটিমকে প্রাথমিক চিকিত্সা শেষে বাঁগআঁচডা পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হযেছে।
শার্শার বাঁগআঁচডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বায়েজিদ হোসেন জানান— উন্নত চিকিত্সার জন্য ভিকটিমকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।