সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৯:৩৩
 
 
 
 
সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে  ও আশাশুনিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের সঙ্গীতা মোড়ে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল জব্বার নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। কালিগঞ্জ থেকে ফিরে আসা একটি দ্রুতগামী বাস সংগীতা মোড়ে পৌছে ভ্যানচালক আব্দুল জব্বারকে ধাক্কা দেয়। তাত্ক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, দুপুরে সাতক্ষীরার আশাশুনিতে বালির ট্রলি ও বাইসেকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (১০) নামের এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার শ্বেতপুর ন্যাজারিন মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের সাবু গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর দুপুরে বাইসাইকেল যোগে বুধহাটা পূর্বপাড়া রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ন্যাজারিন মিশনের সামনে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রলির সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাকেল আরোহী সাগর ঘটনাস্থলেই নিহত হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সহপাঠিসহ এলাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ও আশাশুনি থানার ওসি আহসান হাবিব এ দুটি সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।