মালালার নামে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ২০:৫৫



যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের নামে একটি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হয়ে এমন গৌরব অর্জনের জন্য তার নামে একটি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে মালালাকে সম্মান জানানোর কথা ভাবছে পিসিবি।
পিসিবির ঐ কর্মকর্তা জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ইনচনে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। তাই তাদের আত্মবিশ্বাস আরো বাড়াতে মালালা নামে একটি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছেন বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান।
স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, বোর্ডে আলোচনার পরই এ কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দেশের জন্য এমন বিরল সম্মান বয়ে আনায় শান্তিতে নোবেল জয়ীকে এ শ্রদ্ধা জানানো হবে।