মোজার ভেতর ২৬টি স্বর্ণবার

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ২২:১৫
 
 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬টি স্বর্ণবারসহ এক যাত্রী আটক করা হয়েছে। অভিবাসন শাখা পুলিশ ও শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়,  আটক সোনার দাম এক কোটি ৪৩ লাখ টাকা। সন্ধ্যা সাতটার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট অবতরণ করে। এসময় যাত্রী আবুল হাশেমকে আটক করে তল্লাশি করে পায়ের মোজার ভেতর সোনার ২৬টি বার পাওয়া যায়।