সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ২৩:৪১

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে ও আশাশুনিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। সংগীতা মোড়ে নিহত ব্যক্তির নাম আবদুল গফফার গাজী (৪০)। তিনি একজন ভ্যানচালক। বাসের ধাক্কায় তিনি নিহত হন। এর আগে দুপুরে আশাশুনিতে বালির ট্রলি ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (১০) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। সাগর আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের সাবু গাইনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ও আশাশুনি থানার ওসি আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।