২২ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ০১:২০

বুধবার বিকেল পাঁচটায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিসিক এলাকায় র‌্যাব সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৫০০ ইয়াবাসহ তিনজনকে আটক করেছেন। আটক ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মো. ইসমাইল (৩৫), ঝিমংখালী গ্রামের শাকের আহমদ (১৮) ও কক্সবাজার পৌরসভার লারপাড়ার আবুল বশর (৩৬)। টেকনাফ থেকে যাত্রীবাহী বাসে করে তাঁরা কক্সবাজার যাচ্ছিলেন ইয়াবা নিয়ে।