গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৪:১৪
 
গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার  সকালে তিনি মারা যান।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব কালামপুর এলাকায় জামালউদ্দিনের মুদি দোকানে গতরাতে কয়েকজন চোর হানা দেয়। এসময় এলাকাবাসী মোস্তফা নামে একজনকে আটক করে গনপিটুনি দিয়ে গুরুতর আহত করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়। পুলিশ লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার বোকদা গ্রামে বলে জানা গেছে।