একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে পাপুয়া নিউ গিনি। আগামী ৮ ও ৯ নভেম্বর অস্ট্রেলিয়ার নতুন ভেন্যু টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের মধ্য দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশটির। খবর ক্রিকইনফোর।
হংকং ও পাপুয়া নিউ গিনি আগামী ১১-১৩ নভেম্বর পর্যন্ত নিজেদের মধ্যে একটি তিনদিনের ম্যাচ খেলবে।
এ বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করে ওয়ানডে স্ট্যাটাস (একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি) পায় হংকং ও পাপুয়া নিউ গিনি।
