চ্যাম্পিয়নস লীগে লিভারপুলের বিপক্ষে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। বুধবার অ্যানফিল্ডে ৩-০ গোলে জয় তুলে নেয় দলটি। আর এর ফলে তিন ম্যাচে শতভাগ সাফল্য দেখিয়ে বি গ্রুপের শীর্ষ অবস্থানে রয়েছে রিয়াল।
শুরুটা লিভারপুল ভাল করলেও ২৩ মিনিটে পতুর্গিজ উইঙ্গার রোনালদো গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দলের মধ্যে খেলোয়াড়দের মধ্যে দুর্দান্ত আদান-প্রদান কাছে লিভারপুল খুব একটা পেরে ওঠেনি। এর মধ্য দিয়ে ফ্রেঞ্চম্যান করিম বেনজেমার দুই গোলে প্রথমার্ধেই রিয়াল ৩-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান কমানের সুযোগ পেলেও কোনো ব্যর্থ হয়েছে লিভারপুল।
লিভারপুলের বিপক্ষে গোল করে চ্যাম্পিয়নস লীগে নিজের ৭০তম গোলটি করেছেন রোনালদো। আর একটি মাত্র গোল করলে রিয়ালের সাবেক তারকা রাওলের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড (৭১) ছুঁয়ে ফেলবেন। সূত্র: ওয়েবসাইট।
