সিংগাইরে শিশুকন্যার লাশ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৫:৫৩

বৃহস্পতিবার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশার একটি পরিত্যাক্ত জায়গা  থেকে সুমাইয়া নামে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, এলাকার সুরত আলীর কন্যা সুমাইয়া গত ৮/ ৯ দিন আগে বাড়ি থেকে বের হয় পাশেই সাধুর মেলায় যাওয়ার জন্যে। মেলা থেকে সে আর ফেরেনি। অনেক খোজাঁখুজির পর তার লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা দুবৃত্তরা শিশুটিকে ধর্ষনের পর হত্যা করে এখানে ফেলে রেখেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।