হোমনায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৮:২৫
 
হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামে প্রতিপক্ষের মারধরে আহত যুবলীগ কর্মী আ. করিম (৪০) বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য।
থানা আ.করিমের বাবা আ.বারেক জানিয়েছেন,পূর্ব  শত্রুতার জের ধরে গত ১৬ অক্টোবর একই গ্রামের হোসেনের ছেলে খোকন, মাহমুদের ছেলে জয়নাল, মিলনের ছেলে আক্তার ও মনির করিমকে কৌশলে গ্রামের একটি বাড়িতে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হাত, পা ভেঙ্গে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হোমনা থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, গত ১৬ অক্টোবর করিম নিজেই বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এখন ঐ মামলাটিই হত্যা মামলায় রূপান্তর হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।