উল্লাপাড়য় বাসের চাপায় এক পথচারীর মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৮:৩৭
 
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার পাঁচিলা বাজারের পাশে ঢাকাগামী একটি কোচ এক পথচারী বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল ভূঁইয়া জানান, ঘটনার সময় ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। কোচটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।