রেকর্ডে নজর নেই রোনালদোর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ২০:২৪



রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো জোর দিয়ে বলেছেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগে রাউল গার্সিয়ার গোল রেকর্ড স্পর্শ করা নিয়ে উদ্বিগ্ন নন। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৭১টি গোল করা কিংবদন্তি রাউলের একেবারে নিঃশ্বাস ফেলা দূরত্বে পৌঁছে গেছেন রোনালদো।
বুধবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে প্রথমবারের মতো গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ব্যক্তিগত গোলের সংখ্যাটা ৭০-এ নিয়ে গেছেন তিনি। নৈপূণ্য ধরে রাখতে পারলে আগামী মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে লিভারপুলের সঙ্গে ফিরতি খেলায়ই উইরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ব্যক্তিগত গোলের রেকর্ডটা নতুন করে লিখতে পারেন পর্তুগিজ স্ট্রাইকারটি।
যদিও ধারণা করা হচ্ছিল বুধবারই রেকর্ডটি নিজের করে নেবেন রোনালদো। কিন্তু লিভারপুলের বিরুদ্ধে একটির বেশি গোল করতে না পারায় তা আর হয়নি। তবে হতাশ নন ২৭ বছর বয়সি সময়ের সেরা ফুটবলারটি। রেকর্ড পূর্ণ না হলেও অ্যানফিল্ডে দীর্ঘদিনের ব্যক্তিগত গোল খরা কাটতে পারায় দারুণ খুশি তিনি। খেলা শেষে রোনালদো স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি রেকর্ডের ব্যাপারে হতাশ নই। কারণ আমি জানি, আজ অথবা কাল রেকর্ডটি আমি ভেঙে ফেলতে যাচ্ছি। যদিও এ দৌঁড়ে আমার সাথে সাথে মেসিও খুব নিকটে রয়েছে। তাই ব্যাপারটিতে আমি খুবই খুশি। তবে সব চেয়ে বড় ব্যাপার হলোÑ দল জিতেছে, এ নিয়ে আমরা নয়টি পয়েন্ট পেলাম। বলা যেতে পারে গ্রুপ পর্ব উতড়ানোর ৭৫ শতাংশ কাজই আমরা করে ফেলেছি।’
দীর্ঘ প্রতীক্ষার পর লিভারপুলের মাঠে গোল পাওয়াটাকে ‘বিশেষ’ কিছু বলে মনে করেন রোনালদো, ‘এটা আমার জন্য বিশেষ কিছু ছিল, অ্যানফিল্ডে এটা আমার প্রথম গোল। গোলটি করতে পারায় আমি গর্ব বোধ করছি। তাছাড়া আমরা পূর্ণ তিনটি পয়েন্টও পেলাম। সবকিছু মিলিয়ে খুবই ভাল লাগছে।’ সকারওয়ে।