টেকনাফে ৪০ হাজার ইয়াবা ও সাড়ে তিন লাখ টাকাসহ ৪ রোহিঙ্গা আটক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ১২:০৮
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে ৪০ হাজার ইয়াবা ও নদগ সাড়ে চার লাখ টাকাসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত ১১টায় ইয়াবার বেচা কেনার সময় তাদের আটক করা হয়।
 
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় মো. কালামের বাড়িতে ইয়াবার বেচা-কেনার সময় অভিয়ান চালিয়ে এক কোটি ২০ লাখ টাকার মূল্যের  ৪০ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা কিনতে আসা নগদ চার লাখ ৫৬ হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়।
 
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও বৈদেশিক আইনে মামলা রুজু করে থানায় সোপর্দ করা হচ্ছে।’