স্বামীকে বেধে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ১৭:৫১
 
 
নীলফামারীর ডোমারে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ধর্ষণ এবং সে দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে ইন্টারনেটে প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ধর্ষিতা ঐ গৃহবধূ বাদী হয়ে ৮ জনকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে,  গত রবিবার বেলা ২ টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নীজ ভোগডাবুরী গ্রামের আজাহার আলীর কন্যা গোসাইগঞ্জ জাপানী স্কুল এ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী তার স্বামী মামুনকে (২১) সঙ্গে নিয়ে গোসাইগঞ্জ বন বিভাগে বেড়াতে যায়। আগে থেকে ওত্ পেতে থাকা ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামের মকলেছার রহমান কাছুর পুত্র মশিউর রহমান (৩২), রহমান গাড়িয়ালের পুত্র মিজাউ (২২), আব্দুর রহমানের পুত্র মিজানুর রহমান (৩০), মো. নুরুর পুত্র মশিউর (৩০), শাহিন উদ্দিনের পুত্র মনোয়ার (২৭), বুদাউয়ের পুত্র রুবেল (২৬), অলিয়ারের পুত্র রইসুল (২৬) ও পাশ্ববর্তী বোদা উপজেলার বড়শসি ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের রশিদুল ইসলামের পুত্র রানাসহ (২৮) অজ্ঞাত আরো ২/১ জন যুবক তাদের পথরোথ করে। তারা স্বামী মামুনকে গাছে গামছা দিয়ে বেধে স্ত্রীকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এর পর ঐ গৃহবধূকে তার স্বামীর কাছে নিয়ে এসে সম্পূর্ণ বিবস্ত্র করে নানা অঙ্গ ভঙ্গিতে মোবাইল ফোনে ভিডিও করে। এ ঘটনাটি প্রকাশ বা মামলা করলে ধর্ষণকারীরা ভিডিও ফুটেজটি ইন্টািরনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ভিডিও ফুটেজটি ২০ অক্টোবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মামলার আইও এসআই শাহিনুল ইসলাম শাহিন জানান, ভিটটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতলে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।