চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শিবগঞ্জ পৌরসভার স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনিরুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কোষাধক্ষ ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার স্টেডিয়াম এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। তবে কে কা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাত্ক্ষনিক ভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
