শুক্রবার সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জের কাটাখাল এলাকায় আবদুল আলী (৩৫) নামের এক পাথর ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আবদুল আলীর বাড়ি কোম্পানীগঞ্জ সদর গ্রামে। ভোলাগঞ্জ পাথর কোয়ারির একজন প্রভাবশালী পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত আবদুল আলী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাথর ব্যবসায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও তাঁর পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সশস্ত্র অবস্থায় একদল লোক আবদুল আলীকে আক্রমণ করে। তারা আবদুল আলীকে কোপানোর পর গুলি করলে আবদুল আলী মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে তাঁর স্বজনেরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে পুলিশ লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
