জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টা দিকে এই ঘটনা ঘটে। তবে কে বা কার এই বিস্ফারণ ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। ককটেল বিস্ফোরণের কে বা কার ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
আজ বাদ জোহার বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে জানাজা হওয়ার কথা রয়েছে মানবতা বিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত ও জামায়াত ইসলামীর সাবেক আমীর গোলাম আযম। সেখানে ইমামতি করবেন তার ছেলে আব্দুল্লাহিল আমান আযমি। এরপর তাকে মগবাজার পারিবারকি কবরস্থানে দাফন করা হবে। শুক্রবার সন্ধ্যায় পরিবারের প থেকে জানাজা ও দাফনের সিদ্ধান্ত জানানো হয়।
