ফরোয়ার্ড আলেক্সিস সানচেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। লিগে গত তিন ম্যাচে একটি হার ও দুটি ড্রয়ের পর জিতলো আর্সেনাল। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারছিল না। তবে ৩০তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি।
সুযোগ মতো ডি বক্সের ভেতর ক্ষিপ্র গতিতে দৌড়ে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করে গোলটি করেন সানচেজ। তারপর অতিরিক্ত সময়ে করে দেন দ্বিতীয় গোলটি।
আর্সেনাল ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে।
আর্সেনাল ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে।
