শনিবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- পাটওয়ারী বাজার এলাকার আব্দুল আজিজ (৩৬) ও কামাল উদ্দিন শিপন (৩৫)।
ফরিদগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটওয়ারী বাজার এলাকায় ওই দুই যুবকের শরীর তল্লাশি করে দুই রাউন্ড পিস্তলের গুলি ও একটি গুলির খোসা পাওয়া যায় এবং তাদের আটক করা হয়।
