রাজশাহীতে ৫৭ হাতবোমাসহ গান পাউডার উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১৩:০০
 
রাজশাহীতে ৫৭টি হাতবোমা ও দুই কেজি গানপাউডার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার গভীর রাতে  রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
র‌্যাব ৫-এর সহকারী পরিচালক এএসপি মীর্জা গোলাম সারোয়ার জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতবোম ও গান পাউডার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভভ হয়নি।