নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে রবিউল ইসলাম ওরফে পিচ্চি রবিউল (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টায় লাশটি উদ্ধারের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রবিউল ইসলাম ফতুল্লার চাঁদমারী সিকশন বাড়ি এলাকার মৃত নয়ন মিয়ার ছেলে। তিনি ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের বড় ভাই বাবু জানান, রবিউল শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কে বা কারা হত্যা করেছে সেটা এখনো নির্ণয় করা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
