নেত্রকোনার পূর্বধলায় রবিবার দুপুরে বালতির পানিতে ডুবে জান্নাত নামের ১০ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জারিয়া ইউনিয়নের দেওটুকোন গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ।
জানা গেছে, শিশুটিকে গোসল করানোর জন্য তার মা পানি ভর্তি একটি বালতিতে দাঁড় করিয়ে রেখে কিছু সমেেয়র জন্য অন্যত্র চলে যান। ফিরে এসে দেখেন শিশুটি বালতির পানিতে ডুবে গেছে। পরে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
