রাজধানীর শ্যামপুর এবং দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দুটি ঘটনায় সাত জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিলক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে শ্যামপুরের কদমতলী সালাম স্ট্রিল মিলে বাটিতে লোহা গলানের সময় চুল্লি বিস্ফোরনে অগ্নিগদ্ধ হন আব্দুল মতিন (২৪) মাহবুব হোসেন (২২) আবু সাইদ (৩৪), বুলবুল হোসেন (২৫)।
অপর দিকে একই তিন রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জের চরকালিগঞ্জ এলাকায় প্রিন্টিং মেশিনের বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন সুজন (১৮), বাদশা মিয়া (১৭) আওয়াল হোসেন (৩০)।
বার্ন ইউনিটের চিকিত্সকরা জানিয়েছে, অগ্নিদগ্ধদের সবারই অবস্থা আশংকা জনক।
