যাত্রাগানে হামলা, আহত ৬

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ২২:৪২
 
সারিয়াকান্দিতে যাত্রাগানের অনুষ্ঠান দেখার সময় ভলিন্টিয়ারদের অতর্কিত হামলায় ছয়জন আহত হয়েছেন। এদের মেধ্য গুরুতর আহত মাছুদকে (১৭) বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সে পৌর এলাকার গুটলু সরকারের পুত্র । 
 আহত অন্যরা হলো, সারিয়াকান্দি পৌর এলাকার মুনজিলের পুত্র হিটলার ও রাসেল,  আলতার পুত্র সামস , আকবর আলীর পুত্র রব্বানি, আজিজার রহমানের পুত্র হৃদয় হাসান ও ইজের মোল্লার পুত্র মেহেদি হাসান। 
গত শুক্রবার রাতে উপজেলার পাইকপাড়া গ্রামের নিকট বাঁধের ওপরে  এঘটনা ঘটে । 
আহতদের  স্থানীয়  লোকজন ও  পুলিশ  উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে । পরে মাছুদের অবস্থার অবনতি হলে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়  । ওই  যাত্রা গানের অনুষ্ঠানে  বগুড়া জেলার  পুলিশ সুপার মোজাম্মেল হকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা দাওয়াত কার্ডে উল্লেখ করা হয় । এব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি এসএম ওয়াহেদুজ্জামান জানান, আয়োজক কমিটির উদ্যেক্তা অ্যাড. সোহেলকে আমি সর্তক করেছি। আহতদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি ।