রাজশাহীতে ৫৭টি ককটেল উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ০০:১৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে ৫৭টি ককটেল ও ২ কেজি গানপাউডার উদ্ধার করেছে র্যাব-৫। গতকাল রবিবার রাজশাহীর বিনোদপুর ক্যাম্পে র্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে এই বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। র্যাব-৫ এর রাজশাহী পরিচালক সিনিয়র এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার জানান, রুয়েট ও রাবি সংলগ্ন এলাকা তল্ল­াশি চালিয়ে স্থানীয় ওলি বাবার মাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকদ্রব্যগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক গতকাল রবিবারের হরতাল বা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে ধারণা করা করছে র্যাব। তিনি আরো জানান, ককটেলগুলো র্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।