পুলিশ ও কিশোরীর পরিবার সূত্র জানায়, ১৬ অক্টোবর দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর গ্রামে এক কিশোরীকে গ্রামের বখাটে রুম্মান ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষনের সেই দৃশ্য মুঠোফোনেও ধারণ করে রাখে। পরবর্তী সময়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। জানালে ধারণকৃত ধর্ষনের দৃশ্য ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে রুম্মান (২২)।
এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী কয়েকজন স্থানীয়ভাবে মীমাংসা করার নামে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে রুম্মান তাদের হাত করে পালিয়ে যায়। ধর্ষনের শিকার ওই কিশোরীর মা গত শনিবার রাতে বাউফল থানায় মামলা করেছেন।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে রোববার পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে রোববার পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।