ময়মনসিংহ হাসপাতালে মূমুর্ষূ এক রোগীতে দেখতে যাওয়ার সময় ছিনতাইকারীর অস্ত্রাঘাতে গুরুতর আহত হয়েছেন দুই জন। তারা হলেন, রোগীর ভাই পো সাত্তার ও ভাই আইনুল হক। বর্তমানে দুই জন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রবিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে শহরের শম্ভুগঞ্জ ব্রিজের মোড় থেকে সাত্তার ও চাচা আইনুল হক রিকশায় করে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত খোদেজাকে দেখতে যাচ্ছিলেন।ভাটিকাশর গোরস্থান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ওই দুইজনের ওপর আক্রমণ চালিয়ে হাত-পায়ের রগ কেটে মোবাইল ফোন, মানিবেগ, এটিএম কার্ডসহ সবকিছু ছিনিয়ে নিয়ে স্থান ত্যাগ করে। ওই দুইজনকে পথচারীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে করে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করায়।
