সাতক্ষীরা সদর উপজেলার সাতানী এলাকা থেকে আব্দুল মালেক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে সাতানী বি,কে হাইস্কুলের পাশ থেকে স্থানীয় নৈশ-প্রহরীদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আব্দুল মালেক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইমান আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি পোল্ট্রি খামার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু তিনি কী কারণে সেখানে গিয়েছিলেন তা বুঝতে পারছি না।’’
স্থানীয়রা জানান, আব্দুল মালেক একজন চোরাকারবারী । তাদের ধারণা, তিনি ভারত থেকে সীমান্ত পথে চোরাচালানীর পণ্য আনার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেখানে মারা গেছে।
