পেলেকেও ছাড়িয়ে যাবেন নেইমার: রোমারিও

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৭:৩৭

 


দেশের জার্সি গায়ে নেইমার কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে যাবেন বলে মনে করেন তাদের স্বদেশী আরেক তারকা ফুটবলার রোমারিও। ব্রাজিলের পক্ষে ৯৪ এর বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক বলেছেন, ‘নেইমারের বয়স মাত্র ২২। পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার অনেক সুযোগ রয়েছে ওর সামনে। শুধু আমি নই, প্রতিটি ব্রাজিলবাসী মনে করেন নেইমার একদিন পেলের রেকর্ড ভাঙবেন। নেইমারের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়।
সেলসাওদের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ৯২ ম্যাচ খেলে করেছেন ৭৭টি গোল। এরপর যথাক্রমে রোনাল্ডো (৬২), রোমারিও (৫৫) এবং জিকো (৪৮)। এরপরই রয়েছেন নেইমার। ৫৮টি ম্যাচ খেলে নেইমার করেছেন ৪০টি গোল। পেলের রেকর্ড ছোঁয়ার জন্য তার প্রয়োজন আর মাত্র ৩৭টি গোল।