নোয়াখালীর সেনবাগ ইভটিজিং ও পর্নোগ্রাফির অভিযোগে নিজাম উদ্দিন (২০) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক উদয়ন দেওয়ান ঐ যুবকের ছয় মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নিজাম উদ্দিনের বাড়ি উপজেলা ২নং কেশারপাড় ইউনিয়নের আটিয়া বাড়ি গ্রামে। তিনি ঐ গ্রামের আলী আকবর মাষ্টার বাড়ির এবাদল হকের ছেলে।
নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কানকিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে বখাটে যুবক নিজাম উদ্দিন তার ও ঐ ছাত্রীর মাথা অশ্লীল ছবি সঙ্গে যুক্ত করে মোবাইল ফোনের ব্লুটুথের মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে ছঁড়িয়ে দেয়। বিষয়টি ছাত্রীর অভিভাবকরা টের পেয়ে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করে। এরপর নির্বাহী অফিসার বিষয়টি থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিলে। সোমবার দুপুরে থানার এসআই নোমান হোসেন একটি মোবাইল ফোনসহ বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার মোবাইল ফোনে ঐ অশ্লীল ছবি পাওয়া যায়। পরে বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে-সে তার দোষ স্বীকার করে। এরপর আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের জেল দিয়ে কারাগারে প্রেরণের জন্য থানা পুলিশে সোর্পাদ করে।
