‘পলিটিক্যাল কারণে ব্যাংক একাউন্টে বাড়ি ভাড়া আদায় হলো না’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ২২:১৩
 
পৃথক ব্যাংক একাউন্টের মাধ্যমে বাড়ি ভাড়া আদায়ের যে উদ্যোগ নেয়া হয়েছিল রাজনৈতিক চাপে তা রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পলিটিক্যাল গেমের কারণে কম্প্রোমাইজ করতে হয়েছে। সবাই জোটবদ্ধভাবে বিষয়টির এমন বিরোধীতা শুরু করলো যে আমি আমার অবস্থান থেকে সরে এসেছি। তবে আগামী অর্থবছরে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। পুরোপুরি সম্ভব না হলেও আংশিকভাবে এ মডেলটি বাস্তবায়ন করা হবে। তবে সরকার বাড়িওয়ালাদের যে তালিকা করেছে তাদের সবাইকে ট্যাক্স দিতে হবে।
এর আগে বৃটিশ পার্লামেন্টের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর ডেভেলপমেন্ট ও সংসদ সদস্য লীন ফিদার স্টোনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি।