বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ধর্ষিতাকে মারধর করে জখম করেছে ধর্ষকের পরিবারের লোকেরা। এতে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করায় গুরুতর অবস্থায় ওই কলেজ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলা সদরের। এ ঘটনায় ধর্ষিতা ছাত্রীর মা চারজনকে আসামি করে গতকাল সোমবার থানায় মামলা দায়ের করেছেন।
এজাহারে জানা গেছে, উপজেলার সদর রোডের বাসিন্দা অধ্যাপক মোঃ আলমের পুত্র সানিমের সঙ্গে একই এলাকার ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে সানিম ওই কলেজ ছাত্রীকে গত শুক্রবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে সানিমকে তার পরিবার লুকিয়ে রাখে।
বাকেরগঞ্জ থানার ওসি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
