প্রায় তিন বছর পরে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন তারকা খেলোয়াড় কার্লোস তেভেজ। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে ক্রোয়েশিয়া এবং পর্তুগালের বিপক্ষে ম্যাচের জন্য তিনি দলে ডাক পেয়েছেন।
সাবেক কোচ দিয়েগো ম্যারাডোনার দৃষ্টিতে ’জনগণের খেলোয়াড়’ হিসেবে খ্যাত ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার সর্বশেষ ২০১১ সালে ঘরের মাটিতে কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখানো সত্তেও ব্রাজিল বিশ্বকাপের দলে তার জায়গা হয়নি। আ
র্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত স্কোয়াড অনুযায়ী দেখা গেছে লিয়নেল মেসি, সার্জিও আগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েইনের সাথে চতুর্থ ফরোয়ার্ড হিসেবে তেভেজ দলভূক্ত হয়েছেন।
আগামী ১২ নভেম্বর জেরার্ডো মার্টিনোর দল ক্রোয়েশিয়ার বিপক্ষে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের উপটন পার্কে এবং ছয়দিন পরে ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্র্যাফোর্ডে পর্তুগালের মুখোমুখি হবে।
আর্জেন্টাইন স্কোয়াড :
গোলরক্ষক : সার্জিও রোমেরো, উইলফ্রেডো কাবালেরো, নাহোয়েল গাজমান।
ডিফেন্ডার : নিকোলাস ওটামেনডি, ক্রিস্টিয়ান আনসালডি, ফাকুনডো রোনকাগলিয়া, মার্কোস রোহো, মার্টিন ডেমিচেলিস, পাবলো জাবালেটা, ফেডেরিকো ফাজিও, ফেডেরিকো ফার্নান্দেজ, এজেকুয়েল গ্যারে।
মিডফিল্ডার : জেভিয়ার মাসচেরানো, ইভার বানেগা, রবার্তো পেরেইরা, লুকাস বিগলিয়া, এ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা, জেভিয়ার পাস্তোর, এনজো পেরেজ, নিকোলাস গেইটান।
ফরোয়ার্ড : কার্লোস তেভেজ, লিয়নেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো।
