খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এবার ৫টি স্কুল (অনুষদ) ও ১টি ইনস্টিটিউটের অধীন ২৪টি ডিসিপ্লিনে (বিভাগ) মোট ১০২৫টি আসনের জন্য পরীক্ষার্থী ৩১,৪৭৭ জন। ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে এবার রোল নং- ০০০১ থেকে ৩৬৫০ পর্যন্ত, খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ উপ-কেন্দ্রে ৩৬৫১ থেকে ৫৮০০ পর্যন্ত, রেভারেন্ড পল্স হাইস্কুল উপ-কেন্দ্রে ৫৮০১ থেকে ৬২০৪ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার প্রথম দিন আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯-৩০ মিনিট থেকে দুপুর ১২-৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে ৪-৩০ মিনিট পর্যন্ত জীব বিজ্ঞান স্কুল, ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৯-৩০ মিনিট থেকে বেলা ১১-৩০ মিনিট পর্যন্ত কলা ও মানবিক স্কুল এবং একই দিন বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুল, ১ নভেম্বর শনিবার সকাল ৯-৩০ মিনিট থেকে বেলা ১১-৩০ মিনিট পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে ৪-৩০মিনিট পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে বলেও ইতোপূর্বে সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সািইট www.ku.ac.bd/admission www.facebook.com/khulnaversity পাওয়া যাবে।
