ফেসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি করায় যুবক আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ২৩:৪০

ফেসবুকে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অপরাধে নওগাঁর রাণীনগরে নূরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাণীনগর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নূরুল ইসলাম রানীনগর উপজেলার সরকাঠিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

রাণীনগর থানার ওসি মাসউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে নূরুল ইসলাম বঙ্গবন্ধুকে নিয়ে নিজের ফেসবুক আইডিতে কটুক্তি করে একটি ষ্ট্যাটাস আপলোড করেন। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাণীনগর বাজারে নূরুল ইসলামকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় আনা হয়।
এ বিষয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।