ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১১:২৪
মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায়কে ঘিরে  ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 
বুধবার মানবতাবিরোধী অপরাধ মামলায় নিজামীর বিরুদ্ধে রায় ঘোষণা করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 
রায়কে ঘিরে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল প্রবেশের সব ফটকে পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়েছে। ভেতরে প্রবেশের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তল্লাশিও চালানো হচ্ছে। 
নিরাপত্তার ট্রাইব্যুনাল এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দোয়েল চত্ত্বর থেকে শিক্ষাভবন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। যে কোনো ধরণের নাশকতা এড়াতে পুলিশে সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রয়েছে।