পুঁজিপতিদের স্বর্গ বাংলাদেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৭:৪১
 
 
বাংলাদেশকে পুঁজিপতিদের স্বর্গ হিসেবে মনে করে বেশিরভাগ মানুষ। চলতি মাসের শুরুতে পিআরসি (পিউ রিসার্চ সেন্টার) এই তথ্য প্রকাশ করেছে। অর্থনৈতিক ইস্যুর ওপর ভিত্তি করে ৪৪টি দেশের ওপর একটি বৈশ্বিক জনমত জরিপ করা হয়। জরিপের ওপর ভিত্তি করে পিআরসি’র প্রতিদবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ মুক্ত বাজারের জন্য সবচেয়ে বেশি সহায়ক।
জরিপে সবচেয়ে এগিয়ে আছে ভিয়েতনাম। ৯৫ শতাংশ মানুষ মনে করে ভিয়েতনাম মুক্ত বাজারের জন্য সবেচেয়ে সহায়ক। ৮০ শতাংশ ভোট পেয়ে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে। এরপরের অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (৭৮ শতাংশ) , চীন (৭৬ শতাংশ) ও ঘানা (৭৫ শতাংশ)। সূত্র: ফোর্বস ডট কম।