রাজশাহীর চারঘাট থেকে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল পাঁচটার দিকে নন্দনগাছি নিমপাড়া থেকে চারঘাট মডেল থানা পুলিশ তাদের আটক করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা বলেন, সারদা রেলস্টেশন ও নন্দনগাছি এলাকায় নাশতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।
ওসি আরো বলেন, নন্দনগাছি এলাকায় জামায়াত-শিবির কর্মীরা সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জামায়াত-শিবির কর্মীকে আটক করে।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চারঘাটের নাওদাড়া স্কুল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান, একটি ছোরা ও লাঠি উদ্ধার করে পুলিশ। এছাড়া ১৫ বোতল ফেননিসডিলসহ একজনকে আটক করে। গ্রেফতার করে পলাতক আরো এক আসামীকে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
