গোপালগঞ্জে ৩ পাখি শিকারির কারাদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১০:২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩জন অতিথি পাখি শিকারিকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রহমান এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার জেয়ারিয়া গ্রামের হরি সরকারের ছেলে তপন সরকার (৩২), তারইল গ্রামের বাবুরাম বৈরাগীর ছেলে অতুল বৈরাগী (৩২) ও মিত্রডাঙ্গা গ্রামের ভঞ্জন বালার ছেলে বিদ্যুৎ বালা (২৮)।
টুঙ্গিপাড়া থানার এস.আই ইকরাম আহম্মেদ জানান, ৪৯টি অতিথি পাখিসহ ওই ৩ শিকারিকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বিচারক তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেন। বুধবার রাতেই অতিথি পাখিগুলো গোপালপুর বিলে অবমুক্ত করা হয়।