৩ বাংলাদেশি ছাত্রকে ফেরত দিয়েছে ভারত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৩:২১
অবৈধভাবে ভারতে পড়ালেখা করার অভিযোগে আটক তিন বাংলাদেশি ছাত্রকে ফেরত পাঠিয়েছে  ভারত সরকার। বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়।
তারা হলেন- গোপালগঞ্জ জেলার নিজরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাফিজ অলিউল্লাহ(১৫), ময়মনসিংহ জেলার গফরগঞ্জ থানার ডুবাইল গ্রামের মোবারক হোসেনের ছেলে নাঈম(২১) ও নোমান(২৩)।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা ছাত্ররা এক বছর ধরে ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়ালেখা করছিল। 
বেনাপোল চেকপোস্ট পুলিশ  ইমিগ্রেশনের ওসি মনির হোসেন জানান, ফেরত আসা  ছাত্রদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা  হয়েছে।