চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নয় কেজি ওজনের ৮২টি সোনার বারসহ মোহাম্মদ হোসাইন নামে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা ১১টা দিকে তাকে আটক করা হয়। হোসাইন চট্টগ্রামের আনোয়ার উপজেলার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সুশান্ত পাল জানিয়েছেনব, মোহাম্মদ হোসাইন ফাই দুবাইয়ের একটি উড়োজাহাজে করে দুবাই থেকে চট্টগ্রামে আসেন। সন্দেহ হলে তার দেহে তল্লাশি চালিয়ে কোমর থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারগুলোর ওজন প্রায় সাড়ে নয় কেজি এবং বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
