বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় সেন্টমার্টিন দ্বীপ থেকে ট্রলারসহ ২১ মিয়ানমার জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহ¯পতিবার সকালে সেন্টমার্টিন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা থেকে ট্রলারসহ তাদের আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রলার বঙ্গোপসাগরের বংলাদেশের জলসীমায় অতিক্রম করার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ড দক্ষিণ বঙ্গোপসারে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ মিয়ানমারের ২১ জেলেকে আটক করে। ট্রলারসহ আটক ব্যক্তিদের সের্ন্টমাটিন কোস্টগার্ড স্টেশনের হেফাজতে রাখঅ হয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. মুছা মিয়া বলেন, বাংলাদেশের জলসীমানা অতিক্রম করার দায়ে ট্রলারসহ মিয়ানমারের ২১ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেরা সেন্টমার্টিন জেটি ঘাটে রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
