চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য ও স্থানীয় যুবলীগ নেতা মনিরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আখিরুলের দিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে আদালতে আখিরুলকে হাজির করে শিবগঞ্জ থানার এস আই ও মনিরুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৩ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিলায় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিম রেজা রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মামলার প্রধান আসামি আখিরুলের ৩ দিন রিমান্ড মঞ্জুর হওয়ায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলের অবস্থান জানাসহ এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো পরিস্কার হওয়া যাবে।
তিনি আরো জানান, এই ঘটনায় আটক অপর ২ জন তহরুল ইসলাম টুটুল ও সিরাজুল ইসলাম দায় স্বীকার করে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে।
উলে¬খ্য, বন্দরের আধিপত্য ও অর্থিক লেনদেনের দ্বন্দ্বেই শিবগঞ্জ স্টেডিয়াম এলাকায় ২৪ অক্টোবর শুক্রবার সন্ধা সোয়া ৭ টার দিকে গুলি করে হত্যা করা হয় মনিরুলকে। খুনের কয়েক ঘণ্টার ব্যবধানে ওই রাতেই খুনের সময় ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ঘটনার সাথে জড়িত সন্দেহে সোনামসজিদ স্থল বন্ধর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আখিরুল ইসলামসহ সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক তহরুল ইসলাম টুটুলকে আটক করে পুলিশ।
পরদিন শনিবার সন্ধায় নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে আটককৃত ৩ জনসহ ১৩ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
