শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৯:৩৬
 
 
 
 
শেয়ারবাজারে বৃহস্পতিবার সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭২৪ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৩২ ভাগ বেশি। এ দিকে, ৫ কার্যদিবস পর ডিএসইর লেনদেন সাত শ কোটি টাকার বেশি হলো। লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে জ্বালানি, ব্যাংক ও ফার্মাসিউটিক্যালস খাত।
তথ্যে দেখা গেছে— ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৩ বেড়ে ৫ হাজার ১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩০ বেড়ে ১ হাজার ৯৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৮৯ কোটি ১৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২১১ বেড়ে ১৫ হাজার ৯৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৪ লাখ টাকার। লেনদেনকৃত ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে— তালিকাভুক্ত রেনউইক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আর মাইডাস ফাইন্যান্স ও জিলবাংলা সুগার কোম্পানি সমাপ্ত অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।