দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন খুলনায়। বৃহস্পতিবার রাত ৮টা ৫০মিনিটে তারা নগরীর হোটেল সিটি ইনে এসে পৌঁছে। প্রথমে কোচসহ জিম্বাবুয়ে ক্রিকেট দলের সদস্যরা। পরে কোচ ও অধিনায়ক মুশফিকুর রহীমের সঙ্গে একে একে বাংলাদেশ টিমের সদস্যরা হোটেলের সামনে নামেন। এ সময় বিসিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হোটেল সিটি ইন এর পক্ষ থেকে দুই দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে বিকাল ৫টা ২০ মিনিটে দুই দল যশোরের উদ্দেশে বিমানে ওঠে। যশোর থেকে বাসযোগে দুই দলই খুলনা ‘হোটেল সিটি ইন’-এ উঠেছে। আগামী ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
এদিকে খুলনায় দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে নগরীতে সাজসাজ রব।
উল্লেখ্য, শুক্রবার দুই দলেরই অনুশীলনের সিডিউল রয়েছে।
