উপজেলায় এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ আলী বিশ্বাস (৪৫) এর মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পরানপুর গ্রামের মুক্তিযোদ্ধা শুকুর আলী বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে ভ্যান নিয়ে চাঁন্দুড়িয়া বাজারে গেলে একটি গরুভর্তি নছিমনের সাথে তার ভ্যানে ধাক্কা লাগে। এতে নছিমন চালক গালিগালাজ করলে তার স্বামী মোহাম্মদ আলী প্রতিবাদ করে।
এ ঘটনায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গরু ব্যবসায়ী গোলাম রহমান, তার দুই ভাই ইশারুল, জাহিদুল ও চাচাত ভাই বাবলু মোহাম্মদ আলীকে মারপিট করে।পরে সঙ্গাহীন অবস্থায় তাকে ফেলে রেখে তারা চলে যায়।
মুমূর্ষু অবস্থায় তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
