গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ০০:৪৩

বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় ওয়াহেদুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার খড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, ওয়াহেদুল গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ওয়াহেদুল মারা যান।