আড়িয়ল বিল ডাকাতমুক্ত করার দাবি নিয়ে সমাবেশ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ০২:১৮

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছেন আড়িয়ল বিলকে ডাকাতমুক্ত করার দাবি নিয়ে। উপজেলার গাদিঘাট এলাকায় বিকেল পাঁচটার দিকে তারা এ কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য দেন শ্যামসিদ্ধি ঘাদিঘাট ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইদ্রিস হাওলাদার, ছাত্রনেতা ওয়াহিদুর রহমান প্রমুখ।

উল্লেখ্যা, স্থানীয় জেলেরা ডাকাতদের চাহিদামাফিক চাঁদা না দিলেই তারা জেলেদের মারধর করে মাছ লুট করে নিয়ে যায়।